বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু - The News Lion

বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু




দি নিউজ লায়ন ;    বেপরোয়া গতিতে ছুটছে বাইক। এক হাত ছেড়ে চলছে কেরামতি। অনেকে সর্তক করলেও শোনেননি বাইক আরোহী। ঠিক তার পরেই ঘটল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ছয় চাকার লরির পেছনে ঘটনাস্থলেই মৃত্যু বাইক চালকের। ঘটনাটি ঘটেছে মেছেদার কাছে ৪১ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সঞ্জয় মাইতি। বাড়ি পাঁশকুড়ার বালিডাংড়িতে। মহিষাদল থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। 


খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় সড়কে নিয়মিত পুলিশের নজরদারি থাকে কিন্তু যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তাদের সতর্ক হওয়া উচিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.